×

জাতীয়

বাংলাদেশ-ভারত জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম

বাংলাদেশ-ভারত জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে দুই দেশের চলমান বিভিন্ন প্রকল্প এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা আরো শক্তিশালী ও গভীর করার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে সীমান্তপারের বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ রয়েছে। এই সহযোগিতাকে আরো কার্যকর ও বিস্তৃত করার উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তার মতে, এই সংযোগ শুধু বর্তমান সময়ের জন্যই নয়, দীর্ঘমেয়াদেও দুই দেশের অর্থনীতির মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরো পড়ুন : ৩ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

প্রণয় ভার্মা আরো জানান, বৈঠকে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে অর্থনৈতিক ও জ্বালানি খাতের বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কীভাবে দুই দেশের মধ্যে আরো ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করা যায় এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানো সম্ভব, সে বিষয়েও মতবিনিময় হয়েছে।

এ সময় ভারতীয় ভিসা চালুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

নেতা-কর্মীদের ঘুরে দাঁড়ানোর ডাক মমতার

নেতা-কর্মীদের ঘুরে দাঁড়ানোর ডাক মমতার

দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হলো দুদকের মামলায়

মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হলো দুদকের মামলায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App