×

জাতীয়

বাড়তি ভাড়া নিলে সরাসরি জানাবেন: আইজিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০১:৫৬ পিএম

বাড়তি ভাড়া নিলে সরাসরি জানাবেন: আইজিপি

ছবি : সংগৃহীত

ঈদের ছুটিতে বাড়ি ফেরা যাত্রীদের কাছ থেকে কোনো বাস কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় করলে তা সরাসরি জানাতে বলেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি জানান, প্রমাণ পাওয়া গেলে এ বিষয়ে ব্যবস্থা নেবে ডিএমপি।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

আইজিপি বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। মহাসড়কে যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

পরিদর্শনের সময় আইজিপি ও ডিএমপি কমিশনার টার্মিনালে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App