×

জাতীয়

ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

‘ভিসা পেলেই আমেরিকায় প্রবেশ নিশ্চিত নয়’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৪:৪১ পিএম

‘ভিসা পেলেই আমেরিকায় প্রবেশ নিশ্চিত নয়’

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশ নিশ্চিত নয় এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ‘একটি ইউএস ভিসা থাকা মানেই যুক্তরাষ্ট্র ভ্রমণের নিশ্চয়তা শতভাগ নয়। একজন ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কি না এবং কতদিন সেখানে অবস্থান করতে পারবেন, তার শর্তাবলি নির্ধারণ করেন সংশ্লিষ্ট প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা। অর্থাৎ, ভিসা থাকা সত্ত্বেও ইমিগ্রেশন কর্মকর্তা চাইলে যে কাউকে প্রবেশে বাধা দিতে পারেন।’

দূতাবাস আরও সতর্ক করে জানায়, ‘নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা বা ভিসার শর্ত ভঙ্গ করে কাজ করা (যেমন পর্যটক ভিসায় চাকরি করা) গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হতে পারে।’

বার্তায় আরো বলা হয়, ‘ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্পূর্ণভাবে ভ্রমণকারীর দায়িত্ব। নিয়ম মেনে অবস্থান এবং সময়মতো দেশে ফিরে আসার ওপরই ভবিষ্যতে ভিসা পাওয়ার সম্ভাবনা নির্ভর করে।’

সম্প্রতি অতিরিক্ত সময় অবস্থান ও ভিসা জালিয়াতি ঠেকাতে সচেতনতা বাড়ানোর অংশ হিসেবে দূতাবাস নিয়মিত এমন বার্তা দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 সেফটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সেফটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ঝড়ে বিদ্যুতের লাইন ছিড়ে নারীর মৃত্যু, আহত ৪

ঝড়ে বিদ্যুতের লাইন ছিড়ে নারীর মৃত্যু, আহত ৪

ভাড়া বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

দুই জেলায় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ৭

দুই জেলায় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App