×

জাতীয়

দুপুরে দিল্লিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭ এএম

দুপুরে দিল্লিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি : সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (৮ এপ্রিল) ভারতের স্থানীয় সময় দুপুর ১টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত থাকবেন।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচ্যসূচিতে রয়েছে বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানি চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা চালু, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকারীদের প্রত্যর্পণ, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরানো, শীর্ষ পর্যায়ের সফর বিনিময় এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন।

এ ছাড়া, আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবজনিত সংকট নিয়েও আলোচনা হতে পারে।

আরো পড়ুন : ২৭ বিচারককে শোকজ

এদিন বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার মূলত ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে মরিশাস যাওয়ার পথে দিল্লিতে পৌঁছান তিনি। বাংলাদেশ সরকার এ সফরকে শুভেচ্ছা সফর হিসেবে উল্লেখ করেছে। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর।

দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) দিল্লি থেকে মরিশাসগামী একটি বাণিজ্যিক ফ্লাইটে একসঙ্গে যাত্রা করবেন। সকাল ৮টার এয়ার মরিশাসের এই দীর্ঘ সাত থেকে আট ঘণ্টার যাত্রাকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, আনুষ্ঠানিক বৈঠকের বাইরে এই যাত্রাপথে দুই দেশের মন্ত্রী একান্ত পরিবেশে আরো গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। ফলে দিল্লির বৈঠকের পাশাপাশি মরিশাসেও কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নববর্ষে প্রথমিক বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা

নববর্ষে প্রথমিক বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

হরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল নেবে ২ দেশ

হরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল নেবে ২ দেশ

মেঘনায় সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

মেঘনায় সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App