প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম
আরো পড়ুন
হাম ও হামের উপসর্গে একদিনে আরো ৯ শিশুর মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি: সংগৃহীত
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরো ৯ শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১ জন শিশু এবং বাকি ৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ১০৫ জন শিশু এবং তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭৬ জনের।
মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে, সোমবার (১৩ এপ্রিল) হাম ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। বাকি পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন