×

জাতীয়

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে রাজধানীতে ১৪৫৭ মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২০ পিএম

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে রাজধানীতে ১৪৫৭ মামলা

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক দিনে ১ হাজার ৪৫৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (১৫ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৬৫টি মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ৯টি সিএনজি ও ২১টি মোটরসাইকেল।

ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ১২৭টি মামলা করা হয়। এর মধ্যে ৫টি বাস, ৫টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ৬টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেল রয়েছে।

সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মতিঝিল বিভাগে। সেখানে মোট ৪৬৩টি মামলা করা হয়। এর মধ্যে রয়েছে ২০টি বাস, ২টি ট্রাক, ২৯টি কাভার্ড ভ্যান, ১৩৬টি সিএনজি ও ২২৩টি মোটরসাইকেল।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৪২টি মামলা হয়েছে। এর মধ্যে ২৬টি বাস, ৮টি ট্রাক, ১৬টি কাভার্ড ভ্যান, ২০টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেল রয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭৬টি মামলা করা হয়েছে। সেখানে ৬টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ৩৭টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেল রয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে মোট ২০৬টি মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০টি বাস, ৬টি ট্রাক, ৬টি কাভার্ড ভ্যান, ২৮টি সিএনজি ও ১২৭টি মোটরসাইকেল।

ট্রাফিক-উত্তরা বিভাগে ১৬৩টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৩টি বাস, ৭টি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান, ২০টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেল রয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ১১৫টি মামলা করা হয়। এর মধ্যে রয়েছে ৫টি বাস, ১টি ট্রাক, ১০টি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেল।

এ ছাড়া অভিযান চলাকালে ৩৮৮টি গাড়ি ডাম্পিং এবং ২১৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদকসহ দুই নারী গ্রেপ্তার

মাদকসহ দুই নারী গ্রেপ্তার

ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু

ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু

গৃহবধূর হাত-পায়ের রগ কাটলো স্বামী

গৃহবধূর হাত-পায়ের রগ কাটলো স্বামী

৬ থেকে ৫ বছর বয়সীদের হামের টিকা দেওয়া হচ্ছে

৬ থেকে ৫ বছর বয়সীদের হামের টিকা দেওয়া হচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App