×

জাতীয়

১৭ এপ্রিল

মুজিবনগর দিবস আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩২ এএম

মুজিবনগর দিবস আজ

ছবি: সংগৃহীত

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়ার বৈদ্যনাথতলায় (বর্তমান মেহেরপুরের মুজিবনগর) স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে।

১৯৭০ সালের নির্বাচনে জনগণের রায়ে বিজয়ী হয়েও বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি শাসকগোষ্ঠী দমন-পীড়ন শুরু করে। ২৫ মার্চ কালরাতে গণহত্যার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় ১৭ এপ্রিল গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার।

এই সরকার পরিচালনায় অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেনসৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী হন তাজউদ্দীন আহমদ। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা, আন্তর্জাতিক সমর্থন আদায় এবং প্রশাসনিক কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মুজিবনগর দিবস আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা শুধু ঘোষণায় নয়, সংগঠিত নেতৃত্ব, আত্মত্যাগ ও ঐক্যের মাধ্যমেই অর্জিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App