×

জাতীয়

অ্যামোনিয়া সংকটে দেশের একমাত্র ডিএপি সার কারখানা বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০১ পিএম

অ্যামোনিয়া সংকটে দেশের একমাত্র ডিএপি সার কারখানা বন্ধ

ছবি: সংগৃহীত

অ্যামোনিয়া সংকটের কারণে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী কারখানার কার্যক্রম।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত কারখানাটির অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়।

রোববার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল।

কারখানা সূত্র জানায়, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।

২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে থাকা কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট রয়েছে।

কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালু রাখা হয়েছিল, তবে বর্তমানে তা শেষ হয়ে গেছে। নতুন করে অ্যামোনিয়া সরবরাহ শুরু না হলে উৎপাদন পুনরায় চালু করা সম্ভব নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে পাকিস্তানি যুদ্ধবিমান কীসের ইঙ্গিত

সৌদি আরবে পাকিস্তানি যুদ্ধবিমান কীসের ইঙ্গিত

দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

সোনারগাঁওয়ে অবৈধ জাটকা ও রেণু জব্দ

সোনারগাঁওয়ে অবৈধ জাটকা ও রেণু জব্দ

এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী

এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App