×

জাতীয়

বৈদুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পিএম

বৈদুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

ছবি : সংগৃহীত

রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নরোত্তম বিশ্বাস জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বাসাবো খেলার মাঠসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরি করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

মোবারক হোসেন কুমিল্লার হোমনা উপজেলার ধুমুরিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত মঙ্গল মিয়া। তিনি ঢাকার পূর্ব বাসাবো টেম্পু স্ট্যান্ড এলাকায় বসবাস করতেন।

মৃতের ভাগ্নে সুমন ইসলাম জানান, মোবারক আগে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করলেও সম্প্রতি তিনি বেকার ছিলেন এবং মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। প্রায় দেড় মাস আগে তিনি ঢাকায় আসেন এবং অনিয়মিতভাবে স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি তিন ছেলে ও এক মেয়ের বাবা।

সুমন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পান। পরে পুলিশের মাধ্যমে জানতে পারেন, বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারকের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App