×

জাতীয়

মহিলা পরিষদ

এপ্রিলে ধর্ষণ ৫৮, হত্যা ৫৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পিএম

এপ্রিলে ধর্ষণ ৫৮, হত্যা ৫৭

ছবি : সংগৃহীত

চলতি বছরের এপ্রিল মাসে দেশে ৮৭ জন কন্যা ও ১৩৩ জন নারীসহ মোট ২২০ জন বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ধর্ষণের শিকার হয়েছেন ৩২ জন কন্যা ও ২৬ জন নারী -মোট ৫৮ জন। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৮ জন কন্যাসহ ১৭ জন। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ১ জন কন্যাসহ মোট ৩ জন।

এছাড়া ১১ জন কন্যাসহ ১২ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন। যৌন সহিংসতার শিকার হয়েছেন ৬ জন কন্যাসহ ১৬ জন। এর মধ্যে ৩ জন কন্যাসহ ৮ জন যৌন নিপীড়ন, ১ জন কন্যাসহ ৩ জন উত্ত্যক্তকরণ এবং ২ জন কন্যাসহ ৫ জন সাইবার সহিংসতার শিকার হয়েছেন।

হত্যার ঘটনায় ১৬ জন কন্যা ও ৪১ জন নারীসহ মোট ৫৭ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ৪ জন কন্যা ও ১৫ জন নারীসহ ১৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন ২ জন।

যৌতুকসংক্রান্ত নির্যাতনের শিকার হয়েছেন ৪ জন, যার মধ্যে ২ জনকে হত্যা করা হয়েছে। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২ জন।

গৃহকর্মী নির্যাতনের ঘটনায় ১ জন কন্যাসহ ২ জন এবং গৃহকর্মী হত্যার ঘটনায় ১ জন কন্যাসহ ২ জনের তথ্য পাওয়া গেছে।

এছাড়া ৪ জন কন্যাসহ ১৩ জন আত্মহত্যার ঘটনা ঘটেছে, যার মধ্যে ২ জন কন্যা আত্মহত্যায় প্ররোচিত হয়েছেন। অপহরণের চেষ্টার শিকার হয়েছেন ৫ জন কন্যাসহ ৬ জন, এবং পৃথকভাবে আরও ৩ জন কন্যার অপহরণের চেষ্টার ঘটনা উল্লেখ করা হয়েছে।

শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১ জন কন্যাসহ ১৪ জন। এছাড়া আরও ৭ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর পদ হারালেন শ্রমিকদল নেতা

ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর পদ হারালেন শ্রমিকদল নেতা

দেশের চার জেলায় বন্যার শঙ্কা

দেশের চার জেলায় বন্যার শঙ্কা

গহীন গাঁয়ের আলোর মশাল ‘লতিফ মাস্টার ফাউন্ডেশন’

গহীন গাঁয়ের আলোর মশাল ‘লতিফ মাস্টার ফাউন্ডেশন’

জলাবদ্ধতায় ডুবল ২০২ হেক্টর বোরো ধান

জলাবদ্ধতায় ডুবল ২০২ হেক্টর বোরো ধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App