×

জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরো ১৭৪ বাংলাদেশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০১:৪৭ পিএম

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরো ১৭৪ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টারে আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন আরো ১৭৪ জন বাংলাদেশি। বৃহস্পতিবার (৭ মে) বুরাক এয়ারের ফ্লাইটযোগে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের প্রত্যাবাসন সম্পন্ন করা হয়েছে।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচণায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাগণ প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেভেসের হাতে বল লাগলেও যে কারণে পেনাল্টি পেল না বায়ার্ন

নেভেসের হাতে বল লাগলেও যে কারণে পেনাল্টি পেল না বায়ার্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে  সাক্ষাৎ করেছেন টিআইবি’র নির্বাহী পরিচালক

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টিআইবি’র নির্বাহী পরিচালক

মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা: সেই শিক্ষক ৩ দিনের রিমান্ডে

মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা: সেই শিক্ষক ৩ দিনের রিমান্ডে

পাঞ্জাবের ‘ক্যাচ মিসের’ মহড়া

পাঞ্জাবের ‘ক্যাচ মিসের’ মহড়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App