×

জাতীয়

ঈদযাত্রায় ট্রেনের ২৫ মে’র টিকিট বিক্রি শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৯:০৯ এএম

ঈদযাত্রায় ট্রেনের ২৫ মে’র টিকিট বিক্রি শুরু

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে  ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সেই ধারাবাহিকতায় তৃতীয় দিনে ২৫ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে।

শুক্রবার (১৫ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৩ মে থেকে পরবর্তী টানা পাঁচ দিন ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (১৬ মে) বিক্রি হবে ২৬ মের টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। একজন যাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। ঈদের অগ্রিম টিকিট রিফান্ড করা যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন কমিটি ঘোষণার পরই গণপদত্যাগের ডাক এনসিপির

নতুন কমিটি ঘোষণার পরই গণপদত্যাগের ডাক এনসিপির

স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ পর্যটকের মৃত্যু

স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ পর্যটকের মৃত্যু

আজ কত ভরিতে বিক্রি হচ্ছে স্বর্ণ?

আজ কত ভরিতে বিক্রি হচ্ছে স্বর্ণ?

সৌদি পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App