×

জাতীয়

সৌদি পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৯:৩২ এএম

সৌদি পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে বৃহস্পতিবার(১৪ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী। অন্যদিকে এ বছর হজ পালনের উদ্দেশে সৌদি গিয়ে মোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। 

মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী। মক্কায় ১১ জন ও মদিনায় ৩ জন মারা গেছেন। সর্বশেষ মঙ্গলবার (১২ মে) গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মদিনায় মারা গেছেন। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।

শুক্রবার (১৫ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭২টি, সৌদি এয়ারলাইনসের ৫২টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন কমিটি ঘোষণার পরই গণপদত্যাগের ডাক এনসিপির

নতুন কমিটি ঘোষণার পরই গণপদত্যাগের ডাক এনসিপির

স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ পর্যটকের মৃত্যু

স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ পর্যটকের মৃত্যু

আজ কত ভরিতে বিক্রি হচ্ছে স্বর্ণ?

আজ কত ভরিতে বিক্রি হচ্ছে স্বর্ণ?

সৌদি পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App