×

আন্তর্জাতিক

ঈদুল আজহার তারিখ জানালো আমিরাত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:৫৬ এএম

ঈদুল আজহার তারিখ জানালো আমিরাত

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো সংযুক্ত আরব আমিরাত। গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, পবিত্র জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটি। সে ক্ষেত্রে আগামী ২৭ মে (বুধবার) বিশ্বের বেশির ভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র বলেছে, আগামী ১৭ মে মুসলিম দেশগুলো জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেবে। ওইদিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।

সংস্থাটি বলছে, মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ অঞ্চল থেকে খালি চোখেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গাণিতিক হিসাব অনুযায়ী, ১৮ মে (সোমবার) থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে। সে ক্ষেত্রে ২৭ মে ঈদুল আজহার প্রথম দিন হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে।

সাধারণত জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ ঘোষণা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ কত ভরিতে বিক্রি হচ্ছে স্বর্ণ?

আজ কত ভরিতে বিক্রি হচ্ছে স্বর্ণ?

সৌদি পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী

শুক্রবার রাজধানীর যেসব দর্শনীয় স্থান-মার্কেট বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব দর্শনীয় স্থান-মার্কেট বন্ধ

ঈদযাত্রায় ট্রেনের ২৫ মে’র টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের ২৫ মে’র টিকিট বিক্রি শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App