×

জাতীয়

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:২১ পিএম

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

ছবি : সংগৃহীত

দন্তচিকিৎসায় লেজার প্রযুক্তির কার্যকারিতা ও আধুনিক প্রয়োগ নিয়ে রাজধানীর ধানমন্ডিতে এক বৈজ্ঞানিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) দিনব্যাপী এ আয়োজন করে একাডেমি অব ডেন্টাল এক্সিলেন্স (এডেক্স)।

সেমিনারে বক্তারা বলেন, প্রথাগত যন্ত্রপাতি ও ছুরি-কাঁচির ব্যবহার কমিয়ে লেজার প্রযুক্তি দাঁতের চিকিৎসাকে আরও নির্ভুল, দ্রুত এবং তুলনামূলকভাবে ব্যথামুক্ত করে তুলছে। বিশেষ করে সংবেদনশীল চিকিৎসার ক্ষেত্রে লেজার পদ্ধতি অত্যন্ত কার্যকর ও আধুনিক একটি প্রযুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইতালির জেনোয়া ইউনিভার্সিটির ফেলো ডা. মাহাবুবুর রহমান ইমন। তিনি ডেন্টিস্ট্রিতে লেজার প্রযুক্তির আধুনিক ব্যবহার ও এর বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারী চিকিৎসকদের বিস্তারিত ধারণা দেন।

অনুষ্ঠানে এডেক্সের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. হাসিনা মাহমুদা ফেরদৌসী বলেন, আধুনিক ডেন্টিস্ট্রিতে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে এবং লেজার প্রযুক্তি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। চিকিৎসকদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

কর্মশালাটি পরিচালনা করেন এডেক্সের আহ্বায়ক কমিটির প্রধান ডা. ফুয়াদ আল হাসানাত। ডা. জোবায়দা আশরাফির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এডেক্সের সদস্যসচিব ডা. মোহাম্মদ আরশাদ, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যাপক ডা. শাহানাজ বেগম এবং বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. শায়েখ আহমেদ রিংকু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি মুদ্রাসহ জঙ্গি নেটওয়ার্কের অর্থদাতা আটক

বিদেশি মুদ্রাসহ জঙ্গি নেটওয়ার্কের অর্থদাতা আটক

জাপানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাপানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান

প্রাথমিক শিক্ষা ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান

১৪টি তেলবাহী জাহাজ এসেছে মে মাসে

১৪টি তেলবাহী জাহাজ এসেছে মে মাসে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App