×

জাতীয়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:৪৯ পিএম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা ও ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এবং গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়া গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমে সহায়তার জন্য ঈদের আগে সাত দিন এবং ঈদের পর তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এ উপলক্ষে সরকার টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে। ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে। গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

সাধারণ ছুটি থাকলেও কিছু জরুরি সেবা এ নির্দেশনার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ; ফায়ার সার্ভিস ও বন্দর কার্যক্রম; টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবা; পরিচ্ছন্নতা কার্যক্রম; পাশাপাশি চিকিৎসা সেবা, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও সরঞ্জাম পরিবহন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। একইভাবে উচ্চ আদালত ও নিম্ন আদালতের কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিকনির্দেশনা প্রদান করবে।

বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটির বিষয়ে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং নির্দেশনা জারি করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখাসহ লেনদেন স্বাভাবিক রাখতে নতুন নির্দেশনা

ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখাসহ লেনদেন স্বাভাবিক রাখতে নতুন নির্দেশনা

অস্ট্রেলিয়া সিরিজের আগেই জোড়া ধাক্কা খেল পাকিস্তান

অস্ট্রেলিয়া সিরিজের আগেই জোড়া ধাক্কা খেল পাকিস্তান

৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App