×

জাতীয়

কামরাঙ্গীচরে ভবন থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:১৫ পিএম

কামরাঙ্গীচরে ভবন থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

ছীব: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার কামরাঙ্গীরচরের নবীনগর এলাকায় একটি ছয়তলা ভবনে এসি মেরামতের সময় নিচে পড়ে মো. রবিউল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরের দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রবিউল চাঁদপুরের হাজীগঞ্জ থানার কাশিমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন। তিনি ‘ওয়ালটন’-এর এসি টেকনিশিয়ান (মিস্ত্রি) হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের মামাতো ভাই রাহাত জানান, আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে কামরাঙ্গীরচর এলাকার একটি ছয়তলা ভবনে এসি মেরামতের কাজ করছিলেন রবিউল। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রবিউলকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেটে সালমানের বিরক্তি, দোয়া চাইলেন পলক

বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেটে সালমানের বিরক্তি, দোয়া চাইলেন পলক

নিজেকে ‘চা ওয়ালা’  পরিচয় দিলেন মোদি

নিজেকে ‘চা ওয়ালা’ পরিচয় দিলেন মোদি

বিএনপি কার্যালয়ে ঢুকে গুলি, আহত ২

বিএনপি কার্যালয়ে ঢুকে গুলি, আহত ২

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নতুন নিয়ম চালু করল ইরান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নতুন নিয়ম চালু করল ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App