×

জাতীয়

ঈদযাত্রায় প্রায় ৬ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৭:১১ পিএম

ঈদযাত্রায় প্রায় ৬ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়

ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় বাসগুলোতে চরম ভাড়া নৈরাজ্যের অভিযোগ উঠেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দাবি, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাগরিকদের বাড়ি ফেরাকে কেন্দ্র করে দেশের ২৬টি রুটে চলাচলকারী বাসগুলো যাত্রীদের কাছ থেকে ৫ কোটি ৬২ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করেছে।

বুধবার (২৭ মে) ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ও মানুষের যাতায়াত পরিস্থিতি পর্যবেক্ষণের সংক্ষিপ্ত সমীক্ষা তুলে ধরে গণমাধ্যমে পাঠানো বার্তায় সংগঠনটি এই অভিযোগ করে।

যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, বাস মালিক সমিতি তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ঈদযাত্রায় বিভিন্ন শ্রেণির বাস-মিনিবাসের পাশাপাশি নৌপথের বেশিরভাগ রুটেও অতিরিক্ত ভাড়া আদায়ের চরম নৈরাজ্য চলছে। তবে সরকার ও বাস মালিক পক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনটি বলছে, একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের এই দ্বিমুখী নৈরাজ্য সাধারণ মানুষের ঈদযাত্রার দুর্ভোগকে অসহনীয় করে তুলেছে।

সংগঠনটির পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, ‘এবারের ঈদে সারাদেশে দূরপাল্লার প্রায় ৮৫০ রুটের মধ্যে ২৭টি রুট পর্যবেক্ষণে দেখা গেছে, ২৬টি রুটে ২ লাখ ৩৪ হাজার যাত্রীর কাছ থেকে ৫ কোটি ৬১ লাখ ৯৩ হাজার টাকা বাড়তি ভাড়া আদায় করা হয়েছে।’

এবারের ঈদযাত্রায় ঢাকা থেকে প্রায় ৯৫ লাখ যাত্রী সারাদেশে যাতায়াত করছেন। এছাড়া, আন্তজেলায় আরও কমবেশি ৩ কোটি ট্রিপ যাত্রী যাতায়াত হয়ে থাকতে পারে।

এদিকে, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারের কঠোর অবস্থান এবং বাস মালিক সমিতির নানামুখী তৎপরতার কারণে বিগত ঈদুল ফিতরের তুলনায় এবার নৈরাজ্য কিছুটা সীমিত রয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদযাত্রায় প্রায় ৬ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়

ঈদযাত্রায় প্রায় ৬ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়

 বসুন্ধরা শপিং মল থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

বসুন্ধরা শপিং মল থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার

নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার

দাউদাউ করে জ্বলছে লন্ডনের ইহুদি সুপারমার্কেট

দাউদাউ করে জ্বলছে লন্ডনের ইহুদি সুপারমার্কেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App