×

জাতীয়

কোরবানির জন্য ৩৫৭ স্থান নির্ধারণ ডিএসসিসির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৭:২২ পিএম

কোরবানির জন্য ৩৫৭ স্থান নির্ধারণ ডিএসসিসির

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহায় নির্দিষ্ট স্থানে পশু জবাই নিশ্চিত করতে রাজধানী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৫৭টি স্থান নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৭ মে) ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের এসব নির্ধারিত স্থানের তালিকা প্রকাশ করা হয়।

সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরবাসীকে নির্ধারিত স্থানেই কোরবানি করার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ‘নির্ধারিত স্থানে পশু জবাই করা হলে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা সহজ হবে।’

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার বলেন, ‘নির্দিষ্ট ও উন্মুক্ত জায়গায় কোরবানি দিলে বর্জ্য পরিষ্কার করা সহজ হয়। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব শহর পরিষ্কার করতে। ইতোমধ্যে ঈদের দিন কোরবানি শুরুর পর আট ঘণ্টার মধ্যে শহর থেকে বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা পরিকল্পনা নিয়েছি। নগরবাসীর কাছে আমাদের অনুরোধ, তারা যেন নির্ধারিত স্থানেই কোরবানি দেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুক্তি পাচ্ছে পরিমনি অভিনীত ‘ডোডোর গল্প’ ছবির প্রথম গান

মুক্তি পাচ্ছে পরিমনি অভিনীত ‘ডোডোর গল্প’ ছবির প্রথম গান

কোরবানির জন্য ৩৫৭ স্থান নির্ধারণ ডিএসসিসির

কোরবানির জন্য ৩৫৭ স্থান নির্ধারণ ডিএসসিসির

ঈদযাত্রায় প্রায় ৬ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়

ঈদযাত্রায় প্রায় ৬ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়

 বসুন্ধরা শপিং মল থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

বসুন্ধরা শপিং মল থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App