×

জাতীয়

দেশে ফিরছেন হাজিরা, প্রথম দিনেই আসছেন সাড়ে ৫ হাজার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৬:৪৪ পিএম

দেশে ফিরছেন হাজিরা, প্রথম দিনেই আসছেন সাড়ে ৫ হাজার

ছবি: সংগৃহীত

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হলো বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। প্রথম দিনে আজ শনিবার (৩০ মে) ১৩টি ফ্লাইটে দেশে ফিরছেন ৫ হাজার ৪৩৪ জন হাজি।

শনিবার (৩০ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করায় এবার কোনো ধরনের সূচি বিপর্যয় ঘটেনি। তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, আবাসন ও ভিসার কাজ সময়মতো শেষ হওয়ায় নিবন্ধিত হজযাত্রীদের শতভাগই নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শনিবার থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটে হাজিরা দেশে ফিরবেন।

ধর্ম মন্ত্রণালয় আরো জানিয়েছে, আগামী ১ জুলাই শেষ ফিরতি ফ্লাইট পরিচালনার মাধ্যমে চলতি বছরের হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম শেষ হবে।

এ বছর হজ ব্যবস্থাপনায় সময়মতো প্রস্তুতি সম্পন্ন হওয়ায় যাত্রী পরিবহন ও অন্যান্য সেবায় বড় ধরনের কোনো জটিলতা তৈরি হয়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ফিরতি ফ্লাইট পরিচালনায়ও একই ধরনের শৃঙ্খলা ও সমন্বয় বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরখাস্ত হলেন লিভারপুলের কোচ স্লট

বরখাস্ত হলেন লিভারপুলের কোচ স্লট

দেশে ফিরছেন হাজিরা, প্রথম দিনেই আসছেন সাড়ে ৫ হাজার

দেশে ফিরছেন হাজিরা, প্রথম দিনেই আসছেন সাড়ে ৫ হাজার

ঢাকা সিটির ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা সিটির ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইউটিউবে বিনামূল্যে সরাসরি বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পারবেন যারা

ইউটিউবে বিনামূল্যে সরাসরি বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পারবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App