×

আন্তর্জাতিক

লেবাননে স্থল অভিযান চালালো ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৫:২৩ পিএম

লেবাননে স্থল অভিযান চালালো ইসরায়েল

ছবি- সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করতে ইসরায়েলি বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লিতানি নদী পার হয়ে সামনে অগ্রসর হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই দাবি করেছেন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনারা লিতানি নদী অতিক্রম করে নতুন সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে। এ ছাড়া বৈরুত, বেকা উপত্যকাসহ পুরো ফ্রন্টলাইনজুড়ে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে হিজবুল্লাহকে মারাত্মক আঘাত করছে বলেও তিনি দাবি করেন।

তবে লেবাননের নিরাপত্তা সূত্রগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই দাবি পুরোপুরি স্বীকার করেনি। তাদের মতে, ইসরায়েলি সেনারা গত বৃহস্পতিবার জাওতার আল-শারকিয়াহ এলাকার কাছে লিতানি নদী অতিক্রম করলেও পরে আবার দক্ষিণ তীরে ফিরে যায়। গতকাল শুক্রবারও তারা নদী পার হয়েছিল, তবে সেটিকে বড় ধরনের কোনো অগ্রগতি বলা যায় না।

ভৌগোলিক ও সামরিক দিক থেকে লিতানি নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ লেবাননের প্রায় ৩০ কিলোমিটার ভেতরে পূর্ব-পশ্চিমমুখী প্রবাহিত এই নদীটিকে একটি প্রধান সীমারেখা হিসেবে বিবেচনা করা হয়। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, তারা আগের নির্ধারিত নিরাপত্তা বলয়ের বাইরে স্থল অভিযান আরও বাড়িয়েছে।

এদিকে যুদ্ধ পরিস্থিতি ও যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতাও চলছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি প্রতিষ্ঠা এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যে গতকাল ওয়াশিংটনের পেন্টাগনে ইসরায়েল ও লেবাননের প্রতিরক্ষা প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করেন। কূটনৈতিক পর্যায়ের পরবর্তী বৈঠকটি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লেবাননে স্থল অভিযান চালালো ইসরায়েল

লেবাননে স্থল অভিযান চালালো ইসরায়েল

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

গ্রিন কার্ড প্রত্যাশীদের সুখবর দিলো যুক্তরাষ্ট্র

গ্রিন কার্ড প্রত্যাশীদের সুখবর দিলো যুক্তরাষ্ট্র

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ ‍দিলো আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ ‍দিলো আবহাওয়া অফিস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App