বাড়ি ফেরার পথে পাটলাই নদীতে পর্যটক নিখোঁজ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পাঠলাই নদীতে পর্যটকবাহী নৌকা থেকে তামিম আহমদ নামে একজন নিখোঁজ হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে শ্রীপুর বাজারের সামনে দিয়ে যাওয়ার সময় পাটলাই নদীতে বাড়ি ফেরার পথে এই ঘটনাটি ঘটে।
নিখোঁজ তামিম জেলার ধর্মপাশা উপজেলার গলোয় গ্রামের বাসিন্দা।
জানাযায়, শুক্রবার সকালে ধর্মপাশা উপজেলা থেকে ২৫-৩০ জন পর্যটক নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌযান ওই দিন রাতে ট্যাকেরঘাটের নিলাদ্রী লেক এলাকায় রাত্রিযাপনের জন্য অবস্থান নেন নৌকায় থাকা পর্যটকরা। পরে শনিবার দুপুরে বাড়ি ফেরার সময়ে পাটলাই নদীতে চলন্ত অবস্থায় ওই নৌকা থেকে হঠাৎ নদীতে পড়ে যায় তামিম। তাকে উদ্ধারে চেষ্টা চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তাহিরপুর থানার (ওসি) আমিনুল ইসলাম নিশ্চিত করে জানান, তাহিরপুর উপজেলার পাঠলাই নদীতে একজন কিশোর নিখোঁজ হয়েছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
