×

জাতীয়

‘আওয়ামী লীগ ইয়াহিয়ার মত একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিলো’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:৪০ পিএম

‘আওয়ামী লীগ ইয়াহিয়ার মত একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিলো’

ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘আওয়ামী লীগ এদেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল ঠিক ইয়াহিয়ার মত-এ কথা জানিয়ে শেখ রবিউল আলম বলেন, আজকের যে গণতান্ত্রিক বাংলাদেশ সেটি তৈরি হয়েছে শহীদ জিয়াউর রহমানের অবদানের মাধ্যমে।’

সোমবার (১ জুন) বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীর কলাবাগানে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মানুষের জন্য উপযুক্ত জাতীয়তাবাদী দর্শন প্রতিষ্ঠার জন্যই শহীদ জিয়াউর রহমান এ রাজনৈতিক দল গঠন করেছিলেন। নেতা নেই, তবে তার আদর্শ রয়েছে, আদর্শের সৈনিকরা রয়েছেন।

সংকট এখনও শেষ হয়নি, রাজনৈতিক দুর্বৃত্তায়নকারী, ফ্যাসিবাদীরা এখনও সজাগ-এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনা পতিত হলেন, তিনিও ভোট ভিক্ষা চেয়েছিলেন। এবার নির্বাচনে জামায়াতে ইসলাম বলেছে ৪৭ থেকে এ পর্যন্ত যা যা করেছি ক্ষমা করে দেন এবং ভোটটা দেন। বিএনপিকে কখনও এ ধরনের ক্ষমা চাইতে হয়নি। এজন্য জনগণ যখনই ভোটের সুযোগ পেয়েছে বিএনপিকে ভোট দিয়েছে।

জনগণের রায়ে নির্বাচিত এ সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে, জনআকাঙ্খার প্রতিফলন বাস্তবায়নের জন্য সরকারকে সহযোগিতা করবেন, এটাই শাহাদাৎ বার্ষিকীর অঙ্গীকার বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App