×

জাতীয়

‘নোটিশ দিয়েছি প্রায় ৩০টা, কোনটার ওপর বলব?’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:৫২ পিএম

‘নোটিশ দিয়েছি প্রায় ৩০টা, কোনটার ওপর বলব?’

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ অধিবেশনে নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার নোটিশের বিষয় নির্ধারিত করে দেন।

রোববার (৭ জুন) জাতীয় সংসদে এ ঘটনা ঘটে।

বক্তব্যের শুরুতে আমির হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নোটিশ দিয়েছি প্রায় ৩০টি, কোনটার ওপর বলব? আমি তো জানি না।’

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘দৈনিক একটা নোটিশ দেবেন। কুষ্টিয়া পৌরসভার পানি সংকট আছে না কি? এ নিয়ে বলেন।’

স্পিকারের নির্দেশনা পেয়ে আমির হামজা তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘কুষ্টিয়া পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্থা দিন দিন অকেজো হয়ে পড়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। আমি কয়েকবার পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এখন তো নির্বাচিত মেয়র নেই। বর্তমান সরকারের পক্ষ থেকে যিনি দায়িত্বে আছেন, তার সঙ্গে নির্বাচিত হওয়ার পর থেকে প্রায় তিন-চারবার বসেছিলাম। কিন্তু তার কর্মকাণ্ড বা উদ্যোগ আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। কারণ কাজের কোনো গতি এখনো বৃদ্ধি করতে পারছি না।’

সংসদ সদস্য আরও বলেন, ‘নির্বাচিত প্রতিনিধি হয়েও তার কাছে যে সব বিষয় পাওয়ার কথা, সেগুলো না পাওয়ার কারণে জনমনে আমাদের প্রতি ভিন্ন ধারণা তৈরি হচ্ছে। সুতরাং আমরা আপনার (স্পিকারের) মাধ্যমে পৌর কর্তৃপক্ষসহ স্থানীয় সরকারের সংশ্লিষ্ট সবপক্ষকে বলতে চাই, সংসদ সদস্য যে দলেরই হোন না কেন, তাদের উত্থাপিত বিষয়গুলোর সমাধানে তারা যেন একমত হয়ে জনদুর্ভোগ দূর করার কাজ করেন। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানাই।’

পরে স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন আমির হামজা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

অন্তঃসত্ত্বা নারীসহ ৩৬ ঘণ্টা মানবেতর জীবন

ঠাকুরগাঁও সীমান্তে পুশইন অন্তঃসত্ত্বা নারীসহ ৩৬ ঘণ্টা মানবেতর জীবন

ময়মনসিংহে পৃথক ঘটনায় দুই শিশুসহ নিহত ৩

ময়মনসিংহে পৃথক ঘটনায় দুই শিশুসহ নিহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App