×

রংপুর

ঠাকুরগাঁও সীমান্তে পুশইন

অন্তঃসত্ত্বা নারীসহ ৩৬ ঘণ্টা মানবেতর জীবন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম

অন্তঃসত্ত্বা নারীসহ ৩৬ ঘণ্টা মানবেতর জীবন

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মশালগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার ১১ জন নারী-পুরুষ ও শিশুর ভাগ্য এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো হয়নি কোনো সমাধান, আর এতেই সীমান্ত এলাকায় বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

রোববার (৭ জুন) বিকেল ৫টা পর্যন্ত ওই ১১ জন দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তীব্র রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে। আটকে পড়াদের মধ্যে তিনজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছে। তাদের মধ্যে একজন নারী ৯ মাসের অন্তঃসত্ত্বা এবং একটি শিশু শারীরিক প্রতিবন্ধী।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৫ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৪৯/৭-এস-সংলগ্ন এলাকায় ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এরপর থেকে তারা দুই দেশের সীমান্তবর্তী শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের ভেতরে শূন্যরেখা-সংলগ্ন প্রায় ৫০ গজ দূরত্বে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, তারা ভারতের পশ্চিমবঙ্গের দমদম এলাকায় বসবাস করতেন। গত ২৬ মে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যায়, যেখানে আরও প্রায় ২০০ থেকে ৩০০ জনকে রাখা হয়েছিল। পরে তাদের কয়েকটি দলে ভাগ করে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় স্থানান্তর করা হয়।

তাদের ভাষ্য অনুযায়ী, ভারতীয় পুলিশের একটি গাড়িতে করে তাদের ৮৭ বিএসএফ ব্যাটালিয়নের বহরগাঁও ক্যাম্পে নেওয়া হয়। সেখানে এক দিন রাখার পর ৬ জুন রাতে সীমান্ত এলাকায় এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।

এ বিষয়ে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে এই অবৈধ পুশইনের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আন্তর্জাতিক আইন ও নীতিমালা অনুযায়ী যদি তাদের সুনির্দিষ্ট প্রমাণসহ বাংলাদেশি নাগরিক হিসেবে হস্তান্তর করা হয়, তবেই আমরা নিয়ম মেনে গ্রহণ করবো। অন্যথায় কোনোভাবেই অবৈধ উপায়ে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

শঠিবাড়ির ওভারপাস ‘মৃত্যুফাঁদ’, ফ্লাইওভার দাবিতে সরব এমপি গোলাম রব্বানি

শঠিবাড়ির ওভারপাস ‘মৃত্যুফাঁদ’, ফ্লাইওভার দাবিতে সরব এমপি গোলাম রব্বানি

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App