×

জাতীয়

নির্বাচন নির্বিঘ্ন করতে আনসার বাহিনীকে প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০২ পিএম

নির্বাচন নির্বিঘ্ন করতে আনসার বাহিনীকে প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী
আগামী নির্বাচনে ভোটগ্রহণ নির্বিঘ্ন করায় ভূমিকা রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশ-২০১৮ এর কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনির পেশাগত মান উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচীর কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এর অাগে অনুষ্ঠানস্থলে পৌঁছার পরপরই প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানান অানসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন। সাহসিকতা ও সেবামূলক কাজে বিশেষ ভূমিকা রাখার জন্য নির্ধারিত সদস্যদের প্রধানমন্ত্রী পদক পরিয়ে দেন। প্রধানমন্ত্রী বলেন, অাপনারা সারা দেশে তৃণমূল পর্যায়ে কাজ করেন। দরিদ্র ও সন্ত্রাসমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে অানসার বাহিনীকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা যখন সারা দেশে অাগুন সন্ত্রাস সৃষ্টি করেছিল, তখন অাপনারা তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে বিশেষ ভূমিকা রেখেছিলেন। অামরা যখনই ক্ষমতায় এসেছি তখনই বাংলাদেশের প্রত্যেকটি বাহিনীর উন্নয়নে কাজ করেছি। অানসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে চেইন অব কমান্ড মেনে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় অাসার পর অামরাই প্রথম অানসার বাহিনীকে পতাকা হাতে তুলে দিয়েছিলাম। অামরা অাপনাদের জন্য সর্বনিম্ন ১৩০০ থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত ঝুঁকি ভাতা বৃদ্ধি করেছি। অাপনাদের কাজের মাধ্যমে অাপনারা সরকারের নির্ভর বাহিনী হিসেবে পরিণত হয়েছেন। বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করে গড়ে তুলতে হবে। বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে জন্য অাপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App