×

জাতীয়

বেড়েছে পূজা মণ্ডপের সংখ্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ০৪:১১ পিএম

আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। গত বছরের চেয়ে চলতি বছরে সারাদেশে পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। এবছর সারাদেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার প্রতিমার সংখ্যা বেড়েছে ১ হাজার ৯০৫টি। ঢাকা মহানগরে এ বছর পূজা হবে ২৩৮টি মণ্ডপে, অর্থাৎ গত বছরের চেয়ে চারটি বেশি।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি।

সংবাদ সম্মেলনে শারদীয় দুর্গোৎসবের আগে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, নির্যাতন-নিপীড়নের প্রতিবাদও জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গাজীপুর, চাঁদপুরের কচুয়া, গাইবান্ধার সুন্দরগঞ্জসহ বিভিন্ন জায়গায় প্রতিমা ভাংচুর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App