×

এনসিপি

ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৮:৩১ এএম

ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

নিজের বক্তব্য বা কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আরো সংযত ও দায়িত্বশীলভাবে চলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বুধবার (১৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, গত কয়েক দিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও সহযোদ্ধাদের সঙ্গে তার খোলামেলা আলোচনা হয়েছে। সেখান থেকে তিনি ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় বক্তব্য পরিহার করা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছেন।

তিনি জানান, এসব পরামর্শ বিনয়ের সঙ্গে গ্রহণ করেছেন এবং সামনে আরও শান্ত, সংযত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করবেন। পাশাপাশি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রাখার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

আরো পড়ুন: বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

নিজের কোনো বক্তব্য বা আচরণে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শই তার পথচলার শক্তি।

স্ট্যাটাসে তিনি আরও জানান, মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে তিনি এক ধরনের আত্মিক যাত্রার সূচনা করেছেন।

সবশেষে মহান আল্লাহর কাছে সবার জন্য ক্ষমা ও সঠিক পথের দিকনির্দেশনা কামনা করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে পাঁচ সূচকে বোঝা যাবে ঢাকা-দিল্লির সম্পর্কের ভবিষ্যৎ

যে পাঁচ সূচকে বোঝা যাবে ঢাকা-দিল্লির সম্পর্কের ভবিষ্যৎ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ বাড়লেও নেই যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ বাড়লেও নেই যানজট

স্বর্ণের দামে বড় ধস, কমলো রুপাও

স্বর্ণের দামে বড় ধস, কমলো রুপাও

ঢাকার আকাশ মেঘলা, তাপমাত্রার আভাস

ঢাকার আকাশ মেঘলা, তাপমাত্রার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App