×

এনসিপি

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা ইসির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০১:৫০ পিএম

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা ইসির

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২ মে) দুপুর ১২টায় নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।

রিটার্নিং কর্মকর্তা জানান, কিছুক্ষণের মধ্যে দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে। একই সঙ্গে এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ব্রিফিং করা হবে।

এর আগে গত ২৭ এপ্রিল হাইকোর্ট নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। এরপর ২৯ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেন। পরে ২ মে মনোনয়নপত্র বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়। এ বিষয়ে নুসরাত তাবাসসুমকে চিঠি পাঠানো হয়।

আরো পড়ুন : জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

চিঠিতে বলা হয়, হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের সময়সূচি অনুযায়ী ২ মে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। বাছাইয়ের সময় প্রার্থী, তার প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন।

এর আগে ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টার পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত তখন নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

কৃষিমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ জন আটক

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ জন আটক

হঠাৎ করেই রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ করেই রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App