×

পুরনো খবর

চসিক কাউন্সিলরের বিরুদ্ধে খাল দখল-পাহাড় কাটার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৮:১৬ পিএম

চসিক কাউন্সিলরের বিরুদ্ধে খাল দখল-পাহাড় কাটার অভিযোগ

চট্টগ্রাম নগরীতে কালিরছড়া খাল দখল ও পাহাড় কাটা চক্রের রিুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পরিবশবাদী সংগঠন ও নাগরিক সংগঠনের মানববন্ধন। ছবি: ভোরের কাগজ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ও কাট্টলী এলাকার মধ্য দিয়ে প্রবাহিত কালিরছড়া খাল উদ্ধারের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রামের পরিবেশবাদী তিনটি সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ ফোরাম এবং ‘আমরা আকবর শাহ বাসী’ নামে তিনটি সংগঠন এ মানববন্ধন করে।

তারা অভিযোগ করেছেন, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমসহ তার সহযোগীরাই সিটি গেইটের উজানে আকবর শাহ এলাকায় কালিরছড়া খালের প্রবাহধারা বিলুপ্ত করে নিজের অফিস ও খামার গড়ে তুলেছেন। এ সময় তারা এক মাসের মধ্যে খাল পুনরুদ্ধারসহ দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা না নিলে গনআন্দোলনের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে মামলা করা হবে।

চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন এবং বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক আলিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন, আকবরশাহ’র অসংখ্য পাহাড় কাটার হোতা, কালিরছড়া দখলকারী কাউন্সিলর জহুরুল আলম জসিমসহ অন্যান্য অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

তারা অভিযোগ করেন, সিটি গেইটের উজানে আকবর শাহ এলাকায় কালিরছড়া খালের প্রবাহধারা বিলুপ্ত করে নিজের অফিস ও খামার গড়ে তুলেছে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। নগরের আকবরশাহ থানাধীন এলাকায় হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ও বিশালাকার পাহাড়গুলো কেটে মাটি বিক্রি, সরকারি পাহাড় কেটে প্লট আকারে বিক্রি করেছে জনপ্রতিনিধিসহ স্থানীয় দুর্বৃত্তচক্র।

তবে কাউন্সিলর জহুরুল আলম জসিমের সঙ্গে সোমবার সন্ধ্যায় মোবাইলে যোগাযোগ করে খাল দখলের বিষয়ে জানতে চাইলে তিনি তা পুরোপুরি অস্বীকার করে বলেন, কালিরছড়া খাল দখল তো দূরের কথা, আমি বরং যারা খাল দখল করেছে তাদেরকে উচ্ছেদ করার জন্য সহায়তা করছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কালির ছড়া খালে রিটেইনিং ওয়াল নির্মাণ করছে।

পাহাড় কাটার বিরুদ্ধে যে অভিযোগ তার বিরুদ্ধে সেটিও তিনি পুরো অস্বীকার করে বলেন, কই আমার এলাকায় তো কোন পাহাড় কাটা হচ্ছে না। আমার রাজনৈতিক প্রতিপক্ষ হয়তো আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এসব অপপ্রচার করছে।

তবে সোমবার মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, চট্টগ্রাম নগরে একখন্ড পার্বত্যাঞ্চল হিসেবে পরিচিত আকবরশাহ’র বিশালাকার পাহাড় ও টিলাগুলো কেটে সাবাড় করা হয়েছে। এখনও যেসব পাহাড়-টিলা রয়েছে সেগুলোও প্রতিদিন কাটা হচ্ছে। গত ৬-৭ বছরে এই অঞ্চলের অন্তত ৪২টি পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। একজন মাত্র জনপ্রতিনিধির নেতৃত্বে এসব পাহাড় নিশ্চিহ্নের পথে। শুধু পাহাড় নয়, ভূমি রেকর্ডে খাল হিসেবে চিহ্নিত প্রাকৃতিকভাবে সৃষ্টি ঐতিহ্যবাহী কালিরছড়াটি ভরাট করে গড়ে তোলা হয়েছে গরুর খামার ও জনপ্রতিনিধির ব্যক্তিগত অফিসসহ বিভিন্ন স্থাপনা। অথচ এই খাল ও ছড়া রক্ষায় বায়েজিদ লিংক রোডে মোট ৬টি সেতু নির্মাণ করা হয়েছে কয়েক কোটি টাকা খরচ করে।

বক্তারা বলেন, সরকারি দপ্তরগুলো কালেভদ্রে উদ্যোগ নিলেও প্রকৃত অপরাধী বিশেষ করে পরিবেশ ধ্বংসে নেতৃত্ব দেয়া জনপ্রতিনিধিদের আইনের আওতায় আনতে অনীহা দেখা গেছে এ পর্যন্ত হওয়া কয়েকটি মামলায়। শুধুমাত্র ২০২২ সালেই পাহাড় কাটায় অন্তত ৬টি মামলা হয়েছে। কিন্তু এসব মামলায় শুধু শ্রমিকদের আসামি করা হয়, ছাড় দেয়া হয় রাজনীতির পদ-পদবী ব্যবহার করে পরিবেশ ধ্বংসে নেতৃত্ব দেয়া পাহাড়খেকোরা।

তারা বলেন, এই কালিরছড়া দিয়ে সলিমপুরের পাহাড়ি পানিগুলো আকবরশাহ দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। এই অঞ্চলের জলাবদ্ধতা দূরীকরণে এই ছড়াটি প্রধান মাধ্যম। তাই এটি অনতিবিলম্বে উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।

পরিবেশকর্মী ও উন্নয়ন সংগঠক মো. শফিকুল ইসলাম খানের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও গেরিলা কমান্ডার ফজল আহমেদ, গ্রীন ফিঙ্গার্স কো-ফাউন্ডার ঋতু ফারাবি ও আবু সুফিয়ান, পরিবেশ কর্মী আবসার উদ্দিন অলি, সার্ক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. জাফর ইকবাল, ন্যাপ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাশ গুপ্ত, আকবরশাহ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পরিবেশ সুরক্ষা ও অধিকার ফোরামের নগর সভাপতি মো. লোকমান আলী, আকবরশাহ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি দিলীপ দাশ, আকবরশাহ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন আহমেদ জাহিদ, পরিবেশ সুরক্ষাকর্মী সবিতা বিশ্বাস, সাংবাদিক ইসমাইল ইমন, আব্দুস সাত্তার টিটু, তৌকির উদ্দিন আনিস, আরাফাত রনি প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App