×

পুরনো খবর

তৈরি গহনার গন্তব্য স্বাক্ষর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১০:৪৪ এএম

তৈরি গহনার গন্তব্য স্বাক্ষর

ফাইল ছবি

যারা শিল্পীমনা ও ক্র্যাফট জাতীয় অলংকরনে নিজেকে সাজাতে চান তারা বেশির ভাগই বেছে নেন কাস্টমাইজ গহনা। আর সাজসজ্জায় নিজেকে সুন্দর ও প্রশংসনীয় করতে হাতে তৈরি গহনার পসরা সাজিয়েছে অনলাইন প্লাটফর্ম “স্বাক্ষর”। গহনাগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করা নানান ধরনের বীজ, ফল ইত্যাদি দিয়ে।

অনুসঙ্গ আর গহনায় নান্দনিকতা আনতে যোগ হয়েছে বিদেশি উপকরণও। আর হাতে তৈরি এসব সৌন্দর্য প্রকাশের উপকরণ বা মর্যাদার প্রতীক গহনা নিয়ে কাজ করছেন ডিজাইনার নওরিন জাহান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নওরিন কর্ম জীবনে কাজ করেছেন দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের ডিজাইনার হিসেবে। অভিজ্ঞতা ও উদ্যোক্তা হবার স্বপ্ন থেকে এরপরই চালু করেন কাস্টমাইজ গহনার অনলাইন স্টোর স্বাক্ষর।

তিনি জানান, “পোশাকের সঙ্গে গহনার একধরনের মেলবন্ধন রয়েছে। অনেকেই পোশাক তৈরি করেন কিন্তু পোশাকের সঙ্গে মানানসই গহনার কথা ভুলেই যান। কিন্তু নিজেকে ফ্যাশনেবল করতে পোশাকের অন্যতম প্রধান অনুসঙ্গই হলো গহনা। সেই চিন্তা থেকেই আমার গহনা তৈরি শুরু। সবাই বিভিন্ন ধরনের মেটালিক গহনা ব্যবহার করেন এবং দামটাও অনেক বেশি। তাই কম খরচে সহজেই মানানসই গহনা তৈরি করছি।”

বিস্তারিত জানতে দেখতে পারেন ফেসবুক পেইজ। ঠিকানা : https://www.facebook.com/ShakkhorbyNourinJahan

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App