×

পুরনো খবর

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৮, ০২:৩৮ পিএম

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ৩
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানী থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (০৭ আগস্ট) দিনগত রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ তাদের গ্রেপ্তার করেছে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগের এডিসি নাজমুল ইসলাম। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- তৌহিদুল ইসলাম তুষার (২৪), পিতা- আব্দুর রাজ্জাক। মো. ওয়ালিউল্লাহ (২৮), পিতা- সাইফুল ইসলাম ও ইহসান উদ্দিন ইফাজ (১৮), পিতা- সৈয়দ নূরুল আলম। এডিসি নাজমুল ইসলাম জানান, গত ৫ আগস্ট রমনা থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, মেমোরি চিপসহ ফেসবুক আইডি ও গ্রুপ জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের সাত দিনের জন্য পুলিশ রিমান্ড চেয়ে মহানগর মুখ্য হাকিমের কাছে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App