×

রাজনীতি

ফের ময়মনসিংহের মেয়র হলেন টিটু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ০৮:০২ পিএম

ফের ময়মনসিংহের মেয়র হলেন টিটু

ছবি: সংগৃহীত


ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন ঘড়ি প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু। প্রাপ্ত ফলাফল অনুযায়ী এক লাখের বেশি ভোটের ব্যবধানে জয় পান তিনি।

শনিবার (৯ মার্চ) রাতে নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন।

১২৮টি কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী, ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীকের প্রার্থী সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মোট ৩৩টি ওয়ার্ড। মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একটি ওয়ার্ডের কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনে মোট ভোটকেন্দ্র ১২৮টি। নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ আর পুরুষ ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App