×

রাজনীতি

মান্নাকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ পিএম

মান্নাকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল

বিএসএমএমইউতে চিকিৎসাধীন মান্নাকে দেখতে গেলেন মির্জা ফখরুল। ছবি: ভোরের কাগজ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে বিএনপি মহাসচিব হাসপাতালে আসেন এবং চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন। 

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, বিএসএমএমইউ’র উপ-রেজিস্টার আবু মোহাম্মদ আহসান ফিরোজ উপস্থিত ছিলেন। 

শনিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে বারিধারার বাসায় হৃদরোগে আক্রান্ত হলে মাহমুদুর রহমান মান্নাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।

আরো পড়ুন: দুই দেশের সম্পর্ক জোরালো করার তাগিদ মির্জা ফখরুলের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App