×

রাজনীতি

ডা. রফিক

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, সজাগ থাকুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, সজাগ থাকুন

ছবি: ভোরের কাগজ

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল বানানোর নানামুখী ষড়যন্ত্র চলছে। বিভিন্ন ব্যানারে একের পর এক অযৌক্তিক ইস্যু নিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করার চক্রান্ত হচ্ছে, এই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সোমবার (২৫ নভেম্বর) ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেলসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও আহতদের দেখতে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

ডা. রফিক ষড়যন্ত্রকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। 

এসময় তিনি ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের আশ্বস্ত করেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান। ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শিক্ষার্থী অভিজিতের মৃত্যু ও পরবর্তী ঘটনা নিয়ে তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের সমন্বয়ে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে তাদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দ্রুততার সঙ্গে শেষ করার তাগিদ দেন তিনি। 

আরো পড়ুন: সংস্কার নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে

এসময় বিভিন্ন হাসপাতালে ধারাবাহিক আক্রমণের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।  

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- ন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. আফজাল হোসেন, ডা. জাহিদুল কবির, ডা. সায়েম ফয়েজি, ডা.ইউসুফ শিবলি, ডা. সাইফুল আলম বাদশা, ডা. ম্যাব খান মামুনসহ অন্যান্য নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App