×

রাজনীতি

পরিবেশ রক্ষায় ঐক্যের আহ্বান কফিলউদ্দিন আহমেদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৭:৫৮ পিএম

পরিবেশ রক্ষায় ঐক্যের আহ্বান কফিলউদ্দিন আহমেদের

ছবি: সংগৃহীত

পরিবেশ রক্ষায় ঐক্যের আহবান জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম কফিলউদ্দিন আহমেদ বলেছেন, সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

শুক্রবার (৮ আগস্ট) সকালে উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির পার্কে ঢাকা প্যারাগন রোটারি ক্লাবের উদ্যোগে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।

কফিলউদ্দিন বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন আন্দোলনকে জোরদার করতে জনসচেতনতা বাড়াতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এফ ইসলাম চন্দন, বিমানবন্দর থানা জাসাসের সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান পলাশ, উত্তরা রয়েল ক্লাবের প্রেসিডেন্ট জহির রায়হান, উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মাস্টার এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাসান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App