×

রাজনীতি

মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ এএম

মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। ছবি: সংগৃহীত

মুসলমানদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘জায়েজ হবে না’— এমন মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম শেষে তিনি এ বক্তব্য দেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের উপস্থিতিতে আল্লামা বাবুনগরী বলেন, ‘সমস্ত মুসলমানদের বলুন, তাদের (জামায়াতকে) ভোট দেওয়া জায়েজ হবে না। হারাম।’

এ সময় সারোয়ার আলমগীরকে ইঙ্গিত করে হেফাজত আমির বলেন, ‘আমরা উনাকে সামনে রেখে মওদুদির জামায়াতের সঙ্গে জিহাদ করছি। নির্বাচন আমি বুঝি না। এটি জিহাদ।’ তিনি আরও বলেন, ‘জামায়াত ক্ষমতায় এলে ইসলামের গোড়া কেটে যাবে, ইমানের গোড়া কেটে যাবে।’

বক্তব্যে জামায়াতে ইসলামীকে ‘রগ কাটার গোষ্ঠী’ বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামীকে হেফাজতে ইসলামের আমিরকে নিয়ে কড়া ভাষায় মন্তব্য করতে দেখা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App