×

রাজনীতি

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন করলো এনসিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন করলো এনসিপি

ছবি : সংগৃহীত

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচিত ছয় নেতা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তবে দুই শপথ নেওয়ার পরই তারা নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত জানান।

এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় আজ বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করা হবে না।”

এর আগে জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তবে বিএনপির সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

আরো পড়ুন : শপথ নিলেন এনসিপির নবনির্বাচিতরা

সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের আগে দলীয় বৈঠকে সালাহউদ্দিন আহমদ জানান, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনও এটি অন্তর্ভুক্ত নয়। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের বিধান নির্ধারণ করতে হবে।

এনসিপির এই পদক্ষেপ রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছে এবং মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পরিবেশে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App