×

রাজনীতি

জোনায়েদ সাকির নামে ফেসবুকে ভুয়া ইভেন্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম

জোনায়েদ সাকির নামে ফেসবুকে ভুয়া ইভেন্ট

ছবি: অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নামে যে ‘মশাল মিছিল’ ইভেন্ট ছড়িয়েছে, তা ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে অর্থ প্রতিমন্ত্রীর দপ্তর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নাম ব্যবহার করে ‘সোহরাওয়ার্দী উদ্যানে রমনা জোনের পুলিশের ডিসি মাসুদ কর্তৃক ঢাবি ছাত্র নিপীড়নের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল’ শিরোনামে ‘একটি ভিত্তিহীন ইভেন্ট’ তৈরি করা হয়েছে।

ফেইবুকে এদিন বিকেল থেকেই ওই ইভেন্টের পোস্ট ঘুরতে দেখা যায়, অনেকে ওই ইভেন্টে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে তাদের ওয়ালে শেয়ারও করেন। 

তবে রাতে ইভেন্টটি আর দেখা যাচ্ছে না বলেও জানায় অর্থ প্রতিমন্ত্রীর দপ্তর।

অর্থ প্রতিমন্ত্রীর দপ্তর বলছে, এই ইভেন্টের সাথে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

প্রসঙ্গত, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে আসা সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে প্রথমবারের মত এমপি হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App