×

রাজনীতি

সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলার নিন্দা শিবিরের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩১ এএম

সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলার নিন্দা শিবিরের

ছবি: সংগৃহীত

সাংবাদিক, ডাকসু নেতৃবৃন্দ ও এক ছাত্রশিবির কর্মীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি দাবি করেছে, ‘ভুয়া ও বানোয়াট’ স্ক্রিনশটকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়েছে, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কর্মী আব্দুল্লাহ আল মাহমুদের ওপর দায় চাপায়। পরবর্তীতে প্রাণনাশের আশঙ্কায় তিনি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়ের নেতৃত্বে একদল কর্মী তাকে ঘিরে হামলা করে।

এ সময় তাকে উদ্ধার করতে গেলে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি যোবায়ের এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক ইবনে মোহাম্মদের ওপরও হামলা চালানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে তারা গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদসহ অন্যান্য নেতারাও ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা করা হয় বলে দাবি করা হয়েছে।

ছাত্রশিবির আরো অভিযোগ করে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরাও হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় প্রায় ১২ জন সাংবাদিক আহত হন এবং তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, পুলিশের উপস্থিতিতে থানার ভেতরে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। সংগঠনটি দাবি করে, শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা তৈরি ও দখল নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্রশিবির। অন্যথায় দাবি আদায়ে রাজপথে নামারও হুঁশিয়ারি দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App