×

রাজনীতি

সারজিস আলমের বাসায় জামায়াত আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৯:০৩ পিএম

সারজিস আলমের বাসায় জামায়াত আমির

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলমের বাসায় তাকে দেখতে গেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১ মে) বিকেলে তিনি সারজিস আলমের বাসায় যান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন।

সাক্ষাতে জামায়াত আমির সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সারজিস আলমকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তার মূত্রনালীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিয়ালে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মরিনহো

রিয়ালে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মরিনহো

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গলায় ফাঁস দেওয়া অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

গলায় ফাঁস দেওয়া অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

বিশ্বজুড়ে ২৫ বছরে সর্বনিম্ন, বাংলাদেশে আশঙ্কাজনক

গণমাধ্যমের স্বাধীনতা সূচক বিশ্বজুড়ে ২৫ বছরে সর্বনিম্ন, বাংলাদেশে আশঙ্কাজনক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App