×

রাজশাহী

পুকুর খননকালে মিললো দুষ্প্রাপ্য বিষ্ণু মূর্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম

পুকুর খননকালে মিললো দুষ্প্রাপ্য বিষ্ণু মূর্তি

ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকায় একটি প্রাচীন পুকুর সংস্কারের সময় মাটির নিচ থেকে একটি মূল্যবান বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। খনন কাজ চলাকালে হঠাৎ মূর্তিটি বেরিয়ে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে সরকারি মঠের পুকুর নামে পরিচিত ওই পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

জানা গেছে, পাবনার চাটমোহরে সরকারি প্রকল্পের অধীনে একটি পুকুর সংস্কারের কাজ চলাকালে প্রাচীন এক বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। খননযন্ত্র (এস্কাভেটর) দিয়ে মাটি কাটার সময় মাটির গভীর থেকে হঠাৎ পাথরের মূর্তিটি বেরিয়ে আসে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা সেখানে ভিড় জমান।

তাৎক্ষণিকভাবে পুকুর খননের দায়িত্বে থাকা ইদ্রীস স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। সংবাদ পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী এবং হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আতিকুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করেন। বর্তমানে প্রাচীন এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয়দের বিশ্বাস, উদ্ধারকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি সনাতন ধর্মাবলম্বীদের পূজিত ভগবান বিষ্ণুর একটি প্রাচীন মূর্তি। ঐতিহাসিকভাবে পাবনার হান্ডিয়াল এলাকাটি একসময় হিন্দু সম্ভ্রান্ত পরিবারের বসতি হিসেবে পরিচিত ছিল। ধারণা করা হচ্ছে, এটি সেই সময়কার কোনো প্রাচীন মন্দির বা স্থাপনার অংশ হতে পারে, যা দীর্ঘকাল মাটির নিচে চাপা পড়ে ছিলো।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন,‘উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা প্রায় ৪ ফুট এবং ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি হতে পারে। মূর্তিটি ভাঙ্গা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আপাতত মূর্তিটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App