×

রাজশাহী

জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে সোমবার থেকে তেল উত্তোলন বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৭:২৮ পিএম

জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে সোমবার থেকে তেল উত্তোলন বন্ধ

ছবি: সংগৃহীত

রাজশাহীতে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না হলে আগামী সোমবার থেকে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে জেলা পেট্রল পাম্প মালিক সমিতি। 

শনিবার (১৪ মার্চ) দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা জানান, সম্প্রতি রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। পর্যাপ্ত তেল সরবরাহ না হওয়ার পাশাপাশি পেট্রল পাম্পগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

তাদের দাবি, বর্তমানে খুলনা হয়ে বাঘাবাড়ী ডিপোর মাধ্যমে রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। কাগজে-কলমে ৭৫ শতাংশ তেল সরবরাহের কথা থাকলেও বাস্তবে সেই পরিমাণ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন এজেন্সিতে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সরবরাহ ঘাটতি দেখা দিচ্ছে, যার ফলে পেট্রল পাম্পগুলোতে তেলের সংকট আরও বাড়ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার পর্যন্ত যে পরিমাণ তেল মজুদ রয়েছে তা দিয়ে সরবরাহ অব্যাহত রাখা হবে। তবে এর মধ্যে সমস্যার সমাধান না হলে সোমবার থেকে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেওয়া হতে পারে। এতে জেলার প্রায় ৫০টি পেট্রল পাম্প এবং ১০টি এজেন্সি ডিপোর কার্যক্রমে প্রভাব পড়তে পারে।

আরো পড়ুন: দূষণের হুমকিতে ব্রহ্মপুত্র, নারায়ণগঞ্জে প্রতিবাদসভা

পাম্প মালিকদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে, জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, পাম্পগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং কৃষিকাজের সুবিধার্থে এজেন্সি পয়েন্টের মাধ্যমে তেল সরবরাহ অব্যাহত রাখা।

এ ছাড়া জানানো হয়, নিরাপত্তা পরিস্থিতি ও মজুদ থাকার ওপর নির্ভর করে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি করা হবে। আর ডিজেল মজুদ থাকলে তা দিন-রাত বিক্রি করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুল আওয়াল খান জ্যোতি, সংগঠনের রাজশাহী জেলা শাখার সভাপতি মনিমুল হক, সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ আমিনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতে গঙ্গা চুক্তি ও সীমান্ত হত্যা নিয়ে আলোচনাই হয়নি

দিল্লিতে গঙ্গা চুক্তি ও সীমান্ত হত্যা নিয়ে আলোচনাই হয়নি

লেবাননে হামলা ও শান্তিরক্ষী হত্যার নিন্দা জানিয়েছে ৮০টি রাষ্ট্র

লেবাননে হামলা ও শান্তিরক্ষী হত্যার নিন্দা জানিয়েছে ৮০টি রাষ্ট্র

হরমুজে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি ও চীনা মুদ্রা নিচ্ছে ইরান

হরমুজে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি ও চীনা মুদ্রা নিচ্ছে ইরান

লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনাতে রাশিয়ার দাবি

লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনাতে রাশিয়ার দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App