×

রাজশাহী

বাড়িতে আগুন, মেঝেতে মিললো স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:২৮ এএম

বাড়িতে আগুন, মেঝেতে মিললো স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ

ছবি: সংগৃহীত

দিনাজপুর শহরের একটি বাড়িতে অগ্নিদগ্ধ হ‌য়ে এক ব্যক্তি ও তার স্ত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে শহরের সুইহারী আশ্রম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

দিনাজপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা ওবায়দুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মৃতরা হলেন- তপন সরকার (৪৮) ও তার স্ত্রী লতা সরকার (৩৫)।

তাদের প্রতিবেশী অশোক কুমার বলছেন, “ওই সময় এলাকার সবাই প্রায় ঘুমন্ত অস্থায় ছিল। হঠাৎ করেই তপন সরকারের ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তারা এসে আগুন নেভায় এবং ঘরের ভেতর থেকে দগ্ধ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা ওবায়দুল ইসলাম বলছেন, প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে তাদের একটি ইউনট দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, “গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App