×

রাজশাহী

টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:৪৫ এএম

টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় শুক্রবার (২২ মে) সকাল থেকে টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২১ মে) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, নেসকো, চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিবগঞ্জ ৩৩ কেভি লাইন জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলীর দপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইরানের ইউরেনিয়াম কোথাও যাবে না’

‘ইরানের ইউরেনিয়াম কোথাও যাবে না’

কুমিল্লার লাকসামে বিকল উদয়ন এক্সপ্রেস

কুমিল্লার লাকসামে বিকল উদয়ন এক্সপ্রেস

টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি মুহিব্বুল্লাহিল বাকী

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি মুহিব্বুল্লাহিল বাকী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App