×

রংপুর

গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক বাড়িঘর

Icon

মজিদ কাজল, গঙ্গাচড়া (রংপুর) থেকে

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৩:২৭ পিএম

গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক বাড়িঘর

ছবি : ভোরের কাগজ

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে ৬ শতাধিক বাড়িঘর, গাছপালা, দোকানপাট, বিদ্যুতের খুঁটি ও ধানক্ষেত। রোববার (৫ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার তিস্তা নদী বেষ্টিত নোহালী ও আলমবিদিতর ইউনিয়নে প্রায় আধা ঘণ্টার তীব্র ঝড়ে বাড়িঘর ভেঙে যায়। 

নোহালী ইউপি চেয়ারম্যান আশরাফ আলী জানান, সকাল সাড়ে ছয়টার দিকে মাঝারি বৃষ্টিপাতসহ প্রচণ্ড বেগে ঝড় বইতে থাকে। প্রায় ৩০ মিনিট স্থায়ী এ ঝড়ে ইউনিয়নের বাগডহরা, বৈরাতি, পূর্ব কচুয়া, পশ্চিম কচুয়া, নোহালী ও চর নোহালী গ্রামের প্রায় ৪৫০টি পরিবারের ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। ভেঙে পড়ে বিপুল সংখ্যক ফলদ ও বনজ গাছ, পাশাপাশি ধানক্ষেত মাটিতে নুয়ে পড়ে।

তিনি বলেন, অবিরাম বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিরাপদ আশ্রয়ের অভাবে দুর্ভোগে আছে। শুকনো জ্বালানির অভাবে রান্না করতেও পারছে না অনেক পরিবার। ফলে খাদ্যাভাব তীব্র হয়ে উঠেছে। তাৎক্ষণিকভাবে খাদ্য ও আবাসনের সহায়তা প্রয়োজন।

আরো পড়ুন : খানাখন্দে বেহাল দশায় স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথ, ভোগান্তিতে জনসাধারণ

আলমবিদিতর ইউপি সদস্য রেজাউল হক জানান, ঝড়ে ইউনিয়নের প্রায় ২০০ পরিবারের ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম বলেন, দুর্গত এলাকাগুলোতে জরুরি খাদ্য সহায়তা হিসেবে শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা জানান, ঝড়ে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং জরুরি সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App