×

রংপুর

আলুভর্তি পিকআপে বস্তাভর্তি গাঁজা

Icon

সেকেন্দার আলী বাবলু,রাজারহাট (কুড়িগ্রাম) থেকে

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০১:৫৮ পিএম

আলুভর্তি পিকআপে বস্তাভর্তি গাঁজা

ছবি: কাগজ প্রতিবেদক

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই গেট এলাকায় আলু ভর্তি একটি পিকআপ ভ্যান থেকে বস্তাভর্তি ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলু ভর্তি একটি পিকআপ ভ্যানে করে মাদকের একটি বড় চালান পরিবহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে এলাকায় নজরদারি জোরদার করে পুলিশ। এ সময় ‘উপজেলা মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি’র ছিনাই ইউনিয়ন শাখার সদস্য আব্দুর রশিদ আলুর বস্তার ভেতরে গাঁজা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে রাজারহাট থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পরিস্থিতি বেগতিক দেখে পিকআপ ভ্যানের চালক আলুভর্তি বস্তা ও গাঁজা ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আলুর বস্তার ভেতরে লুকিয়ে রাখা প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করে এবং পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আলুর বস্তার ভেতর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক চালক ও এ চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App