×

রংপুর

দুর্যোগ মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে- ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৭:৪৯ পিএম

দুর্যোগ মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে- ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

ছবি: কাগজ প্রতিবেদক

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের প্রতিটি অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করতে হবে। বিশেষ করে বন্যা, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই।

শনিবার (২১ মার্চ) লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর উপস্থিত মুসল্লিদের সাথে শুভেচ্ছো বিনিময়কালে তিনি একথা বলেন। 

মন্ত্রী বলেন,“দুর্যোগ আসার আগে প্রস্তুতি নেওয়াই সবচেয়ে বড় কাজ। মানুষের জানমাল রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, দুর্যোগকালীন সময়ে যেন কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না ঘটে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও জানান তিনি। তিনি লালমনিরহাট-৩ আসনের জনগণের উদ্দেশ্যে বলেন, “আপনাদের নিরাপত্তা ও উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা হবে।”

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকরা মনে করছেন, মন্ত্রীর এই বক্তব্য এলাকার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে।

এদিকে সাধারণ জনগণের মাঝেও এই বক্তব্য নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা আশা করছেন, বাস্তবায়নের মাধ্যমে এর সুফল দ্রুতই পাওয়া যাবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে যে বার্তা দিলেন হাইকমিশনার প্রণয় ভার্মা

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে যে বার্তা দিলেন হাইকমিশনার প্রণয় ভার্মা

সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু

ঈদের দিন সড়কে ঝরলো মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ

ঈদের দিন সড়কে ঝরলো মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ

গাছের সঙ্গে  প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App