×

রংপুর

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:২১ পিএম

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

ছবি : সংগৃহীত

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ার অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় সোয়া এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পলাশবাড়ী পৌর শহরের ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বিক্ষোভকারীরা জানান, মঙ্গলবার (২১ মার্চ) থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫০ জন পরীক্ষার্থী এখনো প্রবেশপত্র পাননি। এ কারণে উদ্বেগ থেকে তারা অভিভাবকদের সঙ্গে নিয়ে সড়কে অবস্থান নেন।

খবর পেয়ে রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার এবং পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ারে আলম খান।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রবেশপত্র সরবরাহের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

পরে উপজেলা প্রশাসন নিজ উদ্যোগে প্রবেশপত্র সংগ্রহ ও দ্রুত শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App