×

রংপুর

পাম্পে শৃঙ্খলা ফেরাতে হাতে লাঠি, এবার বাইকারকে চড় মারলেন ইউএনও

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম

পাম্পে শৃঙ্খলা ফেরাতে হাতে লাঠি, এবার বাইকারকে চড় মারলেন ইউএনও

ছবি: সংগৃহীত

তেলের পাম্পে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে নেমেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আকতার জাহান। পাম্পে জ্বালানি নিতে আসা গ্রাহকদের ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে গত কয়েক দিন ধরে তিনি লাঠি হাতে সরাসরি তদারকি করছেন। তবে এবার আইন অমান্যকারী এক মোটরসাইকেলচালককে চড় মারার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

গতকাল বুধবার (২২ নভেম্বর) বিকেলে ঘটনার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ইউএনও শামীমা আকতার জাহান পাম্পে উপস্থিত থেকে নিজেই শৃঙ্খলা তদারকি করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেলচালকদের দীর্ঘ লাইন ও হুড়োহুড়ি সামাল দিতে শুরু থেকেই সক্রিয় ছিলেন ইউএনও। এর আগে তাঁকে লাঠি হাতে পাম্পে দাঁড়িয়ে থেকে জনসাধারণকে সতর্ক করতে এবং জটলা কমাতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা যায়, একপর্যায়ে সিরিয়াল ভঙ্গ করা এবং ট্রাফিক আইন ও পাম্পের নিরাপত্তা নির্দেশনা অমান্য করায় সংশ্লিষ্ট বাইকারকে শাসন করেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ওই চালককে চড় মারেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পাম্পে প্রায়ই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। বারবার মৌখিক সতর্কতা দেওয়ার পরও কিছু চালক নিয়ম না মানায় এবং অন্যদের ভোগান্তি বাড়ানোর কারণে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনার পর ইউএনওর এমন আচরণ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ প্রয়োজন ছিল। অন্যদিকে একজন প্রশাসনিক কর্মকর্তার এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে পাম্প কর্তৃপক্ষ ও পথচারীদের একটি অংশ মনে করছেন, তাঁর সরাসরি তদারকির ফলে পাম্প এলাকায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা কিছুটা কমেছে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, জনস্বার্থে ও আইন-শৃঙ্খলা রক্ষায় পাম্পসহ জনবহুল স্থানে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে মন্তব্য জানতে ইউএনও শামীমা আকতার জাহানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম রোগীর জন্য হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

হাম রোগীর জন্য হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি

২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি

হামে ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

হামে ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল

দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App